মহাকাশ ভ্রমণকে দ্রুত করবে সোলার সিস্টেম সুপারহাইওয়ে

১৪ ডিসেম্বর, ২০২০ ০১:৫২  
আগামীর ডিপ স্পেস মিশন বর্তমানে যতটা দীর্ঘকালীন চিন্তা করা হয় ঠিক ততোটা নাও হতে পারে। গবেষকরা নতুন এক সোলার সিস্টেম সুপারহাইওয়ে নেটওয়ার্ক রুট খুঁজে পেয়েছেন যা স্পেস প্রোব এবং স্পেসক্রাফটের ভ্রমণকে আরও দ্রুতগতির করবে। খবর এনগ্যাজেট। জুপিটারের কাছের কোনো অ্যাস্ট্রয়েড ১০ বছরেরও কম সময়ে নেপচুনের দূরত্ব অতিক্রম করতে পারে এবং ১০০ বছরে ১০০ অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিট অতিক্রম করতে পারে যা সূর্য থেকে নেপচূনের দূরত্বের প্রায় তিন গুন। তাত্বিকভাবে মহাকাশযানের ক্ষেত্রে এই সময় আরও কম লাগবে। লাখো কোটি সোলার সিস্টেম অরবিটের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই সুপারহাইওয়ের সন্ধান পেয়েছে। এই সুপারহাইওয়ের মাধ্যমে ভ্রমণ দ্রুত হওয়ার পাশাপাশি শক্তির ব্যবহারও কমবে। ডিবিটেক/বিএমটি